Posts

Showing posts from March, 2021

Ram Setu Film: 'আর্কিওলজিস্ট হিসাবে আমায় কেমন মানিয়েছে?' অনুরাগীদের প্রশ্ন অক্ষয়কুমারের

Image
             শুরু 'রামসেতু' তৈরির কাজ। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন অক্ষয়কুমার। লিখলেন, 'আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির কাজ শুরু হল আজ থেকে।' গোল ফ্রেমের চশমা ও গলায় স্ক্রার্ফ, অক্ষয়ের নতুন লুকের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আজ থেকে শুরু হল 'রাম সেতু'-র শ্যুটিং। আজ রাম ও সীতার ছবিকে পুজো করে শুরু হল শ্যুটিং। অক্ষয়কুমার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির কাজ আজ থেকে শুরু হল। 'রামসেতু'-র শ্যুটিং শুরু হল। ছবিতে একজন পুরাতত্ত্ববিদের ভূমিকায় দেখা যাবে আমাকে। আমার নতুন লুক আপনাদের কেমন লাগছে? আপনাদের মন্তব্য জানা আমার জরুরি।' নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।